বাগেরহাটে ১৭ জনের করোনা শনাক্ত, জেলায় মোট আক্রান্ত ৬৬।

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৮:৩৯ অপরাহ্ন   |   জাতীয়


স্টাফ রিপোর্টারঃ

বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার(১২ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ৩০ মে থেকে চলতি মাসের ৮ এপ্রিল পর্যন্ত যাদের নমুনা পাঠানো হয়।সেখানে ১৫৭ জনের পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ আসে।এদের মধ্যে দুজন বাদে সবাই জেলার বাইরে থেকে ফেরা। 

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। ১২জুন পর্যন্ত বাগেরহাট জেলা্য় সর্বমোট ১হাজার ৩‘শ ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯‘শ ৭৩ নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৬৬ জনের করোনা পজেটিভ হয়েছে।এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।মারা গেছেন দুইজন।

শনিবার(১৩ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির  বলেন, শুক্রবার (১২ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৭জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বাগেরহাটে এই প্রথম একদিনের সর্বোচ্চ ১৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ৩০ মে থেকে চলতি মাসের ৮ এপ্রিল পর্যন্ত পাঠানো নমুনার মধ্যে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের পজেটিভ হয়।শুক্রবারের পরীক্ষায় ভাইরাস শনাক্ত হওয়াদের অনেকের চিকিৎসা নেওয়ার ১৪ দিন সময়সীমা পার করেছেন। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে দ্বিতীয়বারের মত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। বাগেরহাট জেলায় এই নিয়ে মোট ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।

জাতীয় এর আরও খবর: