টুঙ্গিপাড়া থেকে ডাকাতি মামলার আসামি গ্রেফতার।

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ১১:১৮ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার হয়েছে। আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া থানার এসআই ফারুক আলমের সহযোগিতায় ও গোপালগঞ্জ সদর থানার পুলিশের যৌথ অভিযানে উপজেলার গহরডাঙ্গা গ্রাম থেকে আসামি মাহমুদুল্লাহ খান (৩৮)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মাহামুদুল্লাহ গহরডাঙ্গা গ্রামের মৃত আসাদ আলী খানের ছেলে।


টুঙ্গিপাড়া থানার এসআই ফারুক আলম গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর থানায় ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল্লাহ খানকে গোপন সংবাদের ভিত্তিতে গওহরডাঙ্গা গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানায় প্রেরন করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: