নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী জসিমউদ্দিন কনক।

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ১১:২০ অপরাহ্ন   |   জাতীয়


সাইফুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ-

জাতীয় চার নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসী জসিমউদ্দিন কনকর অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র জননেতা মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও আমেরিকা প্রবাসী জসিমউদ্দিন কনক। 


এক শোকবার্তায় জসিমউদ্দিন কনক বলেন,' বর্ষীয়ান জননেতা বাংলাদেশ আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারি মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যু জাতীয় রাজনীতি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো।দেশের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন দেশবাসী তা শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মহান আল্লাহ্ তাঁর সকল গুনাহ মাফ করুন। তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। 


আমেরিকা প্রবাসী জসিমউদ্দিন কনক তার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় এর আরও খবর: