নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ কর্তৃক করোনাভাইরাস প্রতিরোধকল্পে সচেতনতা প্রচার।
পুষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম জেলা(সন্দ্বীপ) প্রতিনিধিঃ
বিস্তারিতঃ বর্তমান বিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে বিস্তার লাভ করছে। এ প্রেক্ষিতে কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এস এম তারিকূল হাসান, বিএন এর নেতৃত্ব অদ্য ১১০০ হতে ১৪৪৫ ঘটিকা পর্যন্ত এই মহামারি রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ কর্তৃক, সন্দ্বীপ কমপ্লেক্স, সেনের হাট, এনাম নাহার, বক্তার হাট, চৌমুহনী বাজার, নোয়ার হাট, বাদামতলী, গাছুয়া, ঘাট মাঝির হাট, আকবর হাট, নাজির হাট এবং তৎসংলগ্ন এলাকায় ব্যাপক সচেতনতামূলক প্রচারণা প্রচার করা হয়েছে।
১। প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হয়েছে।
২। নিজ নিজ ঘরে অবস্হান করা, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া ও ২০০০ ঘটিকার পর বাড়ির বাহিরে না যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
৩। একসাথে একাধিক ব্যক্তি জমায়েত না হওয়ার জন্য বিভিন্ন বাজার এবং ঘাট সমূহে মাইকিং করা হয়েছে।
৪। নিজ গৃহে অবস্হানরত প্রত্যেককে সাবান দ্বারা ঘনঘন হাত ধৌত করার জন্য বলা হয়েছে।
৫। বিশেষ প্রয়োজনে বাড়ী হতে বাহির হলে অবশ্যই মাস্ক এবং সম্ভব হলে হ্যান্ড গ্লাভস ব্যবহারের জন্য বলা হয়েছে।
৬। মুদির দোকান, ফেক্সিলোডের দোকান, কাঁচা বাজার স্বাভাবিক সময় পর্যন্ত এবং ঔষধের দোকান সার্বক্ষনিক খোলা রাখতে বলা হয়েছে।
৭। সন্দ্বীপ এর সাধারন যাত্রী পরিবহন এ অল্পসংখ্যক যাত্রী নিতে বলা হয়েছে। তবে, নিত্য প্রয়োজনীয় মালামাল এবং রোগী পরিবহন চলমান রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
৮। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।
৯। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।
১০। ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে। সর্দি, কাশি, জ্বর থাকলে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। ইমাম গণকে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।
১১। এই করোনাভাইরাস প্রতিরোধকল্পে সচেতনতার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
১২। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হুশিয়ারি প্রদান করা হয়।
১৩। বাহিরে অযথা ঘুরে বেড়ানো ব্যক্তিদের বাড়ীতে ফিরে যেতে বলা হয়।
১৪। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের হুশিয়ারি প্রদান করা হয়।
