ধষর্নের আসামী যেই হোক আইনের আওতায় আনা হবে: বলেছে পুলিশ সুপার।

 প্রকাশ: ১৪ জুন ২০২০, ০১:০২ পূর্বাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেনঃ


লক্ষ্মীপুর সদর উপজেলা হিরা মনিকে ধষর্নের অভিযোক্ত আসামিদের উপযুক্ত শাস্তি দাবি করেছে তার আত্মীয় স্বজনরা। পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হিরা মনিকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপিনাথপুর এলাকার নিহত স্কুলছাত্রী হিরা মনির বাড়ি পরিদর্শনে গিয়ে তারা বাবা-মাকে এ আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক যুবক আরিফ ও সুমনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। আসামী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশের ওপর আস্থা রাখতে আহবান জানান তিনি।


প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে একই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ক্যান্সারে আক্রান্ত বাবাকে নিয়ে তার মা ও ছোট দুই ভাইবোন ঢাকায় হাসপাতালে ছিল। হিরামনিও শুক্রবার সকালে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে এসেছিল।

জাতীয় এর আরও খবর: