যশোর টু রাজগঞ্জে সড়কে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা জনগণ চরম দুর্ভোগে।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।
যশোরের রাজগঞ্জ পুলেরহাট সড়কে রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় এর সামনে, একটু বৃষ্টি হলে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। যশোর থেকে কুমিরা হয়ে সাতক্ষীরা যাওয়ার এই গুরুত্বপূর্ণ সড়কটি, রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে ও হানুয়ারের মাহবুর সরদারের মৎস্য ঘেরের পাশে, দুটি জায়গায় দুই তিনশত ফুট রাস্তা চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে।
এ কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, মাহাবুর এর ঘরের পাশে কিছু দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য, রাস্তা খারাপ থাকায় মটরসাইকেল চালানোর সময়, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। এ প্রসঙ্গে কথা হয়, মনিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম এর সাথে। তিনি বলেন দ্রুত ঘটনাস্থলে এসে পরিদর্শন পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান। রাজগঞ্জ বাজারে ভুক্তভোগী অটো ব্যবসায়ী আবু দাউদ জানান, রাস্তার এই বেহাল দশার জন্য কোন কেনাবেচা হচ্ছে না।
আমরা এই সড়কের সকল ব্যবসায়ী অনেক কষ্টে আছি। রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে এই সড়কটি নির্মাণ করেছে, যা পানি বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না। গুরুত্বপূর্ণ এই সড়কটি, দ্রুত সংস্কারের জন্য ভুক্তভোগী জনগণ জোর দাবি জানিয়েছে।
