বাজারের ব্যাগে শাক-পটল-গাঁজা সহ আটক ১।

 প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৩:৩১ পূর্বাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

যশোরের শার্শা এলাকা থেকে বাজারের ব্যাগ থেকে দুই কেজি গাঁজাসহ জিল্লুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান শার্শা উপজেলার গোগা (বিলপাড়া) গ্রামের জাহার আলীর ছেলে।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গোপন সংবাদে খবর পেয়ে শনিবার (১৩ জুন) দুপুরে থানার এসআই পবিত্র বিশ্বাস শার্শার পান্তাপাড়া জেলেপাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে জিল্লুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে শাক ও পটল এর মধ্যে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জাতীয় এর আরও খবর: