ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ মারা গেছেন।
শামীম আহমেদঃ
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নাজমুল হক সৈকত। এছাড়াও তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১. ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাত সাড়ে ১০টার দিকে সিএমএইচে নেয়া হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে পৌনে ১২ টার সময় মৃত্যু ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা ধারণা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন বলে আনোয়ার হোসেন জানান।
