কাশিয়ানীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করলেন আতিকুল ইসলাম।
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি আদেশ অমান্য ও সামাজিক দূরত্ব বজায় না রাখা, হেলমেট ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের কারণে আজ শনিবার ২ ব্যক্তিকে ১ হাজার ১শত৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি)
মোঃ আতিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতিকুল ইসলাম
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম বলেন, মাস্ক ব্যবহার না করা,হেলমেট ব্যবহার না করা ,সরকারি আদেশ ও সামাজিক দুরুত্ব বজায় না রাখা ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের কারণে ২ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এসময় কাশিয়ানীতে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশিউর রহমান খান।
এ ছাড়া সেনাবাহিনী সহায়তায় কাশিয়ানী বাজার, ঘোনাপড়া বাজার, এলাকায় টহল দেয়া হয়। এসব এলাকায় সেনা সদস্যরা জনগণকে সচেতন মূলক নির্দেশনা দেন এবং ঘর থেকে বের না হওয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ জানান।
