উল্লাপাড়ায় ইয়াবা সহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী।

 প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৯:৪৪ অপরাহ্ন   |   জাতীয়


সিরাজগন্জ প্রতিনিধি :

মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব।গ্রেফতারকৃতরা হলো, পন্চক্রোশী ইউপির রামকান্তপুরের শহিদুল ইসলামের ছেলে  নাজমুল হক(২০) এবং সলপ-ভদ্রকোল গ্রামের সাইফুলের পুত্র রাসেল মিয়া(১৯)। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব–১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান | প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়ার কাজীপাড়া ঈদগাহ মাঠের উত্তর পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ৯৭ পিস ইয়াবা, ০১ টি মোবাইল সেট সহ নগদ ১,০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: