১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তিম সহযোদ্ধাদের জানাই, রক্তিম ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
পুষ্পেন্দু মজুমদার,
চট্টগ্রাম জেলা(সন্দ্বীপ)প্রতিনিধিঃ
করোনা মহামারীর এই দিনেও থেমে নেই রক্তিম সহযোদ্ধারা!! মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন প্রতিনিয়ত। যে কোনো জরুরী মুহূর্তে ও সেবা দিতে পিছ পা হচ্ছেন না।
বর্তমান পরিস্থিতিতে করোনা রোগীদের প্লাজমা থেরাপি দিয়ে অনেক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন,আর এই ফ্লাজমা ডোনার রেডি করে দিচ্ছেন প্রিয় রক্তিম সহযোদ্ধারা। এই বিষয় নিয়ে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সাথে থাকার আহবান জানাচ্ছি সবাইকে।
করোনা নেগেটিভ হয়ে ১৪ দিন অতিবাহিত হয়ে সুস্থ আছেন,এমন প্রিয় ভাইদের বিশেষ ভাবে অনুরোধ রইল আপনারা সকলে অন্যর বিপদে এগিয়ে এসে,অন্য একজন করোনা রোগীকে প্লাজমা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করুন।
রক্তিম ব্লাড ডোনার সোসাইটির সকল রক্তযোদ্ধাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা❤
"ঘরে থাকুন"
"সুস্থ থাকুন"
"নিরাপদে থাকুন"
শুভেচ্ছান্তেঃ ক্লিনটন দাশ (এডমিন) রক্তিম ব্লাড ডোনার সোসাইটি
