যশোরের ঝিকরগাছা থানায় মোবাইলসহ গ্রেফতার-২।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।
যশোরের ঝিকরগাছা থানায় যশোর জেলার পুলিশ সুপার মহোদয় ও সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল, ঝিকরগাছা থানার ওসি জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর সার্বিক দিক নিদের্শনায়, ২০টি মোবাইলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, গত ১৩/০৬/২০২০ তারিখে ব্রিটিশ আমেরিকান টোবাকো নামক কোম্পানীর ঝিকরগাছা থানাধীন রাজাপট্রি শাখা অফিসে কর্মরত মোঃ যুবায়ের হোসেন (১৮), পিতা-মোঃ ইউনুস আলী, সাং- স্বরণপুর, থানা-মনিরামপুর, জেলা- যশোর ঝিকরগাছা থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন।
যে, তাদের অফিস কক্ষ হতে ইং ০৬/০৬/২০২০ তারিখে রাত্র অনুমান ০৯, টার সময় হতে ইং-০৭/০৬/২০২০ তারিখে সকাল অনুমান ০৬.টার মধ্যে যে কোন সময় কে বা কাহারা জানালা দিয়ে কৌশলে একটি ব্লু রংয়ের Redmi Note 7 Pro by Xiaomi মোবাইল সেট এবং ০৬ টি Samsung GALAXY J1ace মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, উক্ত অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানার মামলা নং-১২, তাং-১৩/০৬/২০২০, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয় এবং তাৎক্ষনিক যশোর জেলার পুলিশ সুপার মহোদয় ও এসআই (নিঃ) দেবব্রত দাস, সঙ্গীয় এস.আই (নিঃ) সুরঞ্জিত কুমার রায়, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) মোঃ ওলিয়ার রহমানকে সঙ্গে নিয়ে মোবাইল ফোন চুরির সাথে সম্পৃক্ত আসামী মোঃ কামাল হোসেন (২৭) পিতা-শাহাবুদ্দিন হোসেন , সাং-কৃষ্ণনগর (মাঠপাড়া), আল আবীর জোহা (২৬) পিতা-মৃত সাব্বির আহম্মেদ বিদ্যুৎ, সাং-কৃষ্ণনগর রাজপট্রি, উভয় থানা- ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক আসামিদের হেফাজত হইতে উপরোক্ত চুরি যাওয়া মোবাইল ফোন এবং আরো বিভিন্ন জায়গা হইতে ১৪ টি মোবাইল ফোন, সর্বমোট-২০ টি মোবাইল উদ্ধার করেন।
