গোপালগঞ্জে মা-বাবার কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রীকে সমাহিত।

 প্রকাশ: ১৫ জুন ২০২০, ০১:১৫ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

 

গোপালগঞ্জে কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে সমাহিত করা হয়েছে।

রবিবার বাদ আসর কেকানিয়া মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার শেষে আল মারকাজুল ইসলামের প্রশিক্ষিত কর্মীরা প্রতিমন্ত্রীর দাফন সম্পন্ন করে।

জানাযা ও দাফনে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশের পদস্থ কর্মকর্তা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এরআগে বিকেল সাড়ে ৪টার দিকে লাশবাহী গাড়ীতে প্রতিমন্ত্রীর মরদেহ গ্রামের বাড়িতে পেঁৗছালে সেখানে এক হৃদয় বিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় এর আরও খবর: