গণমানুষের নেতা কামরান নিজ কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, প্রধানমন্ত্রী।

 প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৪:০০ অপরাহ্ন   |   জাতীয়


এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ



সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র,গণমানুষের নেতা,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য  বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।



প্রধানমন্ত্রী মরহুম বদর উদ্দিন আহমেদ কামরানের বিদেহী  আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 


উল্লেখ্য যে, সোমবার (১৫ জুন) ভোর ৩ ঘটকার  সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরউদ্দিন আহমদ কামরান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।



গত ৫ জুন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শারীরিক অবস্থার  অবনতি হলে গত ৬ জুন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে সিলেট -১ আসনের সাংসদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন এর তথ্যাবধানে ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৭ জুন সন্ধ্যায় তাকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।


এরপর দিন ৮ জুন সিএমএইচে তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। প্লাজমা থেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তবে তাকে সিএমএইচের আইসিইউতে রেখে অক্সিজেন সাপোর্টে চিকিৎসা দেয়া হচ্ছিল। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সোমবার ভোর রাত ৩ টার সময় তিনি মারা যান।


উল্লেখ্য যে, কামরানের আগে গত ২৭ মে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত হন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকেই আসমা কামরান সুস্থ হওয়ার পথে রয়েছেন।

জাতীয় এর আরও খবর: