বাগেরহাটে পৌরসভার রাস্তা ও ড্রেনে ছিটানো হল জীবানু নাশক পানি ও স্প্রে।
স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর আহ্বানে বাগেরহাটে মশক নিধন ও ডেঙ্গু মশার বিস্তার রোধে পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেনে ছিটানো হল জীবানু নাশক পানি ও মশা নিধন স্প্রে। সোমবার সকালে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান মশা নিধন া কার্যক্রমের উদ্বোধন করেন।
বাগেরহাট পৌরসভা ও আশপাশের রাস্তা ও ড্রেনে মশা নিধন স্প্রে ও জীবানু নাশক পানি ছিটানোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন,প্যনেল মেয়র শাহ নেওয়াজ মোল্লা দোলন, মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আজাদ,শরিফা আক্তার স্বপ্নাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের আহবানে পৌরসভার সকল ওয়ার্ডে ডেঙ্গু মশার বিস্তার রোধে রাস্তা ও ড্রেনে মশা নিধন স্প্রে ও জীবানু নাশক পানি ছিটানো হয়েছে। প্রতি ওয়ার্ডে সপ্তাহে একবার করে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। তিনি বলেন আমরা চাই পৌরসভা সম্পূর্ন রুপে ডেঙ্গু মুক্ত করতে পৌরসভার সকল ওয়ার্ডের মানুষকে ডেঙ্গু সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি।
