বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে,জমশেদ সিরাজের শোকপ্রকাশ।

 প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৯:৪৫ অপরাহ্ন   |   জাতীয়


এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ


সিলেট সিটি করপোরেশনের জননন্দিত  সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী  কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক, তরুণ সমাজ সেকব মোঃ জমশেদ সিরাজ।  



আজ (১৫) জুন সোমবার  দুপুরে এক শোক বার্তায় জমশেদ সিরাজ  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



 

শোক বার্তায় কৃষক লীগ নেতা  বলেন, বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ ৩১ বছরের আওয়ামী রাজনীতির সফল সংগঠক ও একজন প্রজ্ঞাবান সমাজসেবক ছিলেন। তিনি ছিলেন সিলেটের গণমানুষের  প্রিয় নেতা। সিলেটের মানুষের সুখে-দুঃখে সবার আগে থাকতেন তিনি। বদরউদ্দিন আহমদ কামরান সবসময় দরিদ্র মানুষের সমস্যা নিয়ে এগিয়ে আসতেন এবং হাসি মুখে থাকতেন। 


সিলেটের সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখযোদ্ধা। তার মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক একজন লড়াকু নেতাকে আমরা হারালাম এবং সিলেটের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হলো তা আসলেই অপূরণীয়।



 

উল্লেখ্য যে,  গত রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল( সিএম এইচ) এ চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র,বদর উদ্দিন আহমদ  কামরান গত ৫ জুন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ  হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীর আরও খারাপ হলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৮ জুন তার শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।


তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে  সোমবার ভোর রাতে  মারা যান সিলেটের মাটি ও মানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরান।

জাতীয় এর আরও খবর: