ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে
২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা
করোনা ভাইরাস বিধি লঙ্ঘনে দায়ে ১৫ জুন সোমবার সকালে
করোনার ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক ব্যবহার না করা, সসময় বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা এবং নির্দিষ্ট সময়ের পর ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ঝিনাইদহে ৫২ জনকে ২৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দ্দেশনায় করোনার সংক্রমন রোধে জেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে।
