করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মহিলার জানাযাসহ দাফনকাজ সম্পন্ন করলো ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।

 প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৯:৫৭ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুরানগাঁও গ্রামে মোঃ ফরিদ মিয়ার স্ত্রী করোনা উপসর্গ নিয়ে  মৃত্যুবরণকারী কনরী বেগম (৪৫), এর জানাযা ও দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা।


ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল  উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম মুঠোফোনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল টিম প্রধান মাওলানা নোমানী কে জানালেন, ৪ নং সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামের কনরি বেগম নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন, তার দাফন -কাফন করতে হবে ইকরামুল মুসলিমীন টিমকে।

তিনি জানান-ইউএনওর নির্দেশ পেয়ে আমরা রবিবার রাত ১২ টায় মহিলা টিম প্রধান ফাতেমা পপি,মহিলা টিম সহকারী, ও শ্রীমঙ্গল উপজেলা টিমকে নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করি।সোমবার সকালে দাফন-কাফন শেষ হয়। 


মৃত মহিলাকে গোসল করানো ও কাফন পরানোর দায়িত্বে ছিলেন মহিলা টিম, জানাযা নামাজ পড়ান জেলা টিম প্রধান মাওঃ এহসানুল হক জাকারিয়া ও দাফন করেন শ্রীমঙ্গল উপজেলা টিম সদস্যগণ।

উল্লেখ্য,ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার জেলা শাখার ৫ম তম দাফন-কাফন এটা। এর আগে জুড়ী  ১, মৌলভীবাজার সদরে ১, শ্রীমঙ্গল উপজেলায় ২, এবং আজ আবার শ্রীমঙ্গলে ১ টি, কাফন-দাফনে ও জানাযা সম্পন্ন করে মৌলভীবাজার টিম।


সর্বোপরি মৌলভীবাজার জেলাবাসী ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন টিমের এই করোনাকালীন সময়ে সময়োপযোগী  মহৎ উদ্যোগ নেওয়া কে আজীবন মনে রাখবেন বলে অনেকেই অভিমত ব্যক্ত করছেন।

জাতীয় এর আরও খবর: