মৃতভর্তিকা।

 প্রকাশ: ১৫ জুন ২০২০, ১০:৩৫ অপরাহ্ন   |   জাতীয়


এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম 


সমাজপতির চিন্তা জুড়ে

তোমারই জল্পনা-কল্পনা সারাক্ষণ,

তোমাকে দুর্বল করা প্রয়োজন

কলঙ্কিনি বলে অপরাধী করা প্রয়োজন।

অস্পৃশ্য,অচ্ছুত বলে -

সমাজকেও অন্ধ করা প্রয়োজন।

জারক রসের রসায়নে মিশিয়ে-

স্বাদ-গন্ধে জারিত করতেই বুঝি,

অতশত আয়োজন।


ভীষণ মন খারাপ হচ্ছে তোমার!

সমাজের নিরূপণ করা নতুন পরিচয় নিয়ে

ভীষণ কষ্ট পাচ্ছ তুমি?  

ভাবছো, কি করে এমন হয়! 

পিতা-মাতা ভাই-বোন সবাই তো মারা যায়,

সমাজ কি তুলে ধরে কারো ভিন্ন পরিচয়?


যতক্ষণ দেহে যৌবন আছে

মোড়ল বাবুরা ছলে কৌশলে-

পৈশাচিক লোভ চরিতার্থ করতে,

তোমাকে ওরা বিধবা করেই রাখতে চায়। 

শত সহস্র নালিশ এনে 

মিথ্যে অপবাদ রটিয়ে, 

তোমাকে ঘায়েল করতে চায়।

ওদের মানসপটে কামের হাট বসিয়ে 

নোংরা ইচ্ছে পূরণে, কতটা অমানুষ হয়ে যায়!


শুভ্র সাদার ভাঁজে ভাঁজে চোখ রেখে

তোমাকে যারা বিধবা বলছে,

তাদের চোখে তুমি শুধুই রক্ষিতা।

মানুষ হিসেবে মূল্য নেই তোমার এতটুকুও

এ সমাজে তোমার স্বাধীনতা নেই,

থাকতে নেই পছন্দ-অপছন্দ! 


তোমার "না " বলতে বারন ! 

নিজেকে রক্ষা করার অধিকারও নেই তোমার! 

ভোগের বাজারে তুমি কেবলই পন্য।

ভরা যৌবনের সিঁদুর মুছিয়ে,

শুভ্র সাদায় রংহীন করে,

পাপিষ্ট বলে সমাজের চোখে

কলঙ্ক তিলক পরিয়ে শেষে,

মনোপলি এই বাজারে কেবল-

সমাজপতিই ক্রেতা।


লেখক - পুলিশ সুপার, গীতিকবি, প্রাবন্ধিক ও 

কন্ঠশিল্পী।

জাতীয় এর আরও খবর: