বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মহানগর কৃষক লীগের শোকপ্রকাশ।

 প্রকাশ: ১৫ জুন ২০২০, ১০:৪৭ অপরাহ্ন   |   জাতীয়

এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র,সিলেটের কৃতি সন্তান বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ। 

আজ (১৫ জুন) দূপুরে  সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোমিন চৌধুরী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু এবং সাংগঠনিক সম্পাদক জমশেদ সিরাজ এক যৌত শোক বার্তায়  বলেন, "বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন রাজনৈতিক স্বজনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত"।একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি বৃহত্তর সিলেটসহ  দেশ বিদেশের  অসংখ্য মানুষের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

যৌত শোকবার্তায় সিলেট মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ  বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয়  রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর সিলেট বাসী হারালো তার প্রিয় সন্তানকে।  রাজনীতিবিদ হিসেবে  জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ  মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন  সিলেটের উর্বর মাটির গর্বিত সন্তান হিসেবে তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

জাতীয় এর আরও খবর: