সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীসহ খানজাহান আলী থানার বিভিন্ন সংগঠনের শোক।

 প্রকাশ: ১৫ জুন ২০২০, ১০:৫২ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ


বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।

প্রতিমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মাদ নাসিম র্ছিলেন এ দেশের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জল নক্ষত্র। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন জনমানুষের জন্য নিবেদিতপ্রাণ এই রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে  দেশ ও জাতির জন্য এক অপুরনীয় ক্ষতি হলো। দেশের মানুষের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে অনুরুপ শোক বিবৃতি জানিয়েছেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ শাহবুদ্দিন আহম্মেদ, ৩৩নং ওয়ার্ড আওযামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম,যোগিপোল ৩নং ইনউনিট আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খোকন, সাধারণ সম্পাদক ইয়ার আলী মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. শফিউদ্দিন শফি, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারন সম্পাদক তৈয়বুর রহমান লিটন, ৩নং ওয়ার্ড মেম্বর মো. আরিফ হোসেনসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাতীয় এর আরও খবর: