যশোরের কসবা পুলিশ ফাঁড়িতে ৭২ পিচ ইয়াবা সহ আটক -২।

 প্রকাশ: ১৬ জুন ২০২০, ০১:৩৫ পূর্বাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান:


যশোর জেলার পুলিশ সুপার, জনাব মুহাম্মদ আশরাফ হোসেন,  পি পি এম এর নির্দেশক্রমে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষে অতিরিক্ত  পুলিশ সুপার ‘ক’ সার্কেল জনাব মোঃ গোলাম রব্বানী।

শেখ পি পি এম এর সার্বিক তত্বাবধানে কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, জনাব  মিলন মন্ডল এর নেতৃত্বে কসবা পুলিশ ফাঁড়ির একটি  টিম গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পেরে আজ (১৫/০৬/২০২০ ইং)  তারিখ ভোর ০৬: ৩০ মিঃ এর সময়, যশোর কোতয়ালী মডেল থানাধীন, ভেকুটিয়া জামতলা চার রাস্তার মোড়ে অবস্থিত নাইট গার্ড, মোঃ আজাদ মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে অমিত কুমার (২৭) এবং রাহাত মাহমুদ (৩১) নামের দুই ব্যক্তিকে দেহ তল্লাশী করে  ৭২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।

তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একাধিক মামলা ও আছে বলে জানা যায়।

জাতীয় এর আরও খবর: