লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত জের ধরে ভাতিজার কিল ঘুষিতে চোখ হারাচ্ছেন চাচা।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেনঃ
লক্ষ্মীপুরে নিজ দখলকৃত সম্পত্তিতে জোরপূর্বক রান্নাঘর নির্মাণ করছে ভাতিজা আরিফ ও জাকির হোসেন। এতে বাঁধা দেয় বৃদ্ধ হোসেন মোহাম্মদ (৬৫)। তাতেই ক্ষিপ্ত হয়ে চাচাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন তারা। রক্তাক্ত জখম হয় বৃদ্ধের চোখ ও নাক, মারাত্মক আঘাত পান পুরো শরীরে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৫ জুন) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এসময় হোসেনকে রক্ষা করতে এসে তার স্ত্রী ও মেয়ে আহত হন।
আহত হোসেন মোহাম্মদ পৌরসভা ৮ নং ওয়ার্ডের ধৃত মাঝির বাড়ির মৃত শরবত আলীর ছেলে। তার ভাই নান্টুর ছেলে আরিফ ও জাকির হোসেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসেন মোহাম্মদ সাংবাদিকদের বলেন, নিজের দখলকৃত সম্পত্তিতে জোরপূর্বক ভাতিজারা ঘর নির্মাণ করছেন। এতে বাঁধা দিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। তাতে তিনি চোখ, নাক ও পুরো শরীরে মারাত্মক আঘাত পান। এছাড়াও পূর্বে কয়েকবার ভাতিজাদের কর্তৃক মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বৃদ্ধের মেয়ে রুপালি বেগম জানান, মারাত্মক আঘাত পাওয়ায় চোখে দেখছেনা তার বাবা। ডাক্তার বলেছেন, উন্নত চিকিৎসা না হলে হয়তো সম্পন্ন দেখতে পারবেন না। তাছাড়া ঘটনার সময়, বাবাকে বাঁচাতে গিয়ে মা রৌশন বেগম ও তিনি নিজে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
এঘটনায় জাকির ও আরিফ হোসেনের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুজ্জামান চৌধুরী রাসেল বলেন, রান্নাঘর নির্মাণ নিয়ে মারামারির ঘটনাটি জাকিরদের থেকে শুনেছি। হোসেন মোহাম্মদরা বিষয়টি এখনো জানায়নি। তবে উভয়পক্ষ বিচার চাইলে মীমাংসা করে দিবেন।
