লক্ষ্মীপুর রায়পুরে ২ শতাধিক বসতভিটা ও মাছঘাট নদীগর্ভে বিলিন।

 প্রকাশ: ১৬ জুন ২০২০, ১০:৪৭ অপরাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেনঃ


লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ২নং উত্তর চরবংশি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে চর ইন্দুরিয়া,চর ঘাসিয়া পুরান বেড়ির মাছ ঘাটসহ আসেপাশের নদীর পাড়ের মানুষ গুলো।

নদী ভাঙনের ফলে তাদের চাষকরা জমি ও বসতভিটা  বিলিন হচ্ছে নদীগর্ভে।অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মেঘনা ও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলায় উত্তর চরবংশি ইউনিয়নের চর ইন্দুরিয়া পুরান বেড়ি মাছ ঘাট,চর ঘাসিয়া সহ আসেপাশের গ্রাম গুলোতে নদী ভাঙ্গন দেখা দিয়েছে।


গত কয়েক দিনে রায়পুর উপজেলায় উত্তর চরবংশি ইউনিয়নে ২ শতাধিক পরিবারের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলিন হয়েছে। ভিটাবাড়ী হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবন যাপন করছে তারা।


২নং উত্তর চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার বলেন মেঘনা ও যমুনা নদীর স্রোতের কারনে নদীর অব্যাহত ভাঙ্গনে গত কয়েকদিনে ২নং উত্তর চরবংশি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ২শতাধিক লোকের চাষের জমি নদী গর্ভে বিলিন হয়েছে।


এলাকাবাসীরা জানান, আমাদের গ্রামের নদী ভাঙনের ফলে অনেক বসতভিটা ও চান্দারখাল মাছ ঘাটসহ চাষাবাদের জমির ভেঙে গেছে আমরা সরকারের ও প্রসাশনের কাছে আবেদন করছি আমাদের এলাকাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য।  


এলাকাবাসীকে রক্ষা করার জন্য রিপোর্ট করেছে সাংবাদিক শরিফ হোসেন। 

আলোচিত বার্তা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 

দৈনিক ইনফো বাংলা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 

গ্রাম বাংলা নিউজ লক্ষীপুর জেলা প্রতিনিধি

Ctg crime tv বিশেষ প্রতিনিধি

মোবাইল নাম্বার 01892640201

জাতীয় এর আরও খবর: