সন্দ্বীপে বিকাল ৪ টার পর দোকান বন্ধের নির্দেশ দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন।
পুষ্পেন্দু মজুমদার
চট্টগ্রাম (সন্দ্বীপ) প্রতিনিধি-:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সন্দ্বীপের বিভিন্ন হাটবাজারে সরকারি ঘোষণা অনুযায়ী দোকানপাট বন্ধ নিশ্চিত করতে, সন্দ্বীপ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনের নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে আকবরহাট বাজারে আজ অভিযান পরিচালনা করে।
অভিযানে বাজারের সব ব্যাবসায়িকে এক সাথে করে তিনি কিছু দিক নির্দেশনা দেন।
নির্দেশনা প্রদানকালে তিনি বলেন, যেসব ব্যাবসায়ি সরকারি বিধি নিষেধ অমান্য করে বিকাল ৪ টার পর দোকান খোলা রাখবে ভ্রাম্যমান আদালতে তাদর জরিমানা সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
তিনি আরো বলেন কাষ্টমারকে অবশ্যই মাস্ক পরে দোকানে আসতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন বাস্তবায়ন করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
