গাঁজাসহ ৪জন কে আটক করেছে নাটোর ডিবি পুলিশ।

 প্রকাশ: ১৭ জুন ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন   |   জাতীয়


জাহিদ হাসানঃ

  

নাটোরে ১ কেজি আড়াই’শ গ্রাম গাঁজাসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ৪জনকে গ্রেফতার করেছে নাটোর  ডিবি  পুলিশ, নাটোর সদর উপজেলার বুড়ি বটতলা ও পশ্চিম হাগুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।



নাটোর জেলা ডিবি  পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিপিএম (বার) এর নির্দেশনায় নাটোর জেলা ডিবি  পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে  সদর উপজেলার বুড়ি বটতলা মোড় থেকে সুলতানপুর(মধ্যপাড়া) এলাকার মৃত হোসেন আলীর ছেলে ওহাব আলী (৩৫) কে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। ও সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুরিয়া এলাকায় দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজাসহ ৩ জন কে আটক করে, আটককৃতরা হলো পশ্চিম হাগুরিয়ার মোজাম্মেল মোল্লার ছেলে হাফিজ মোল্লা(৩৯), দিঘাপতিয়া ফুলতলার মোহাম্মদ হারুনের ছেলে লিটন(২৮) এবং দিঘাপতিয়া কলেজপাড়ার ওয়াহেদ আলীর ছেলে রেজাউল করিম(২৬)। এ ব্যাপারে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম  জানান, গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে নাটোর থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: