কাশিয়ানীতে মাদক সহ একজনকে আটক করেছে পুলিশ।

 প্রকাশ: ১৭ জুন ২০২০, ১২:০০ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ


মাদক কেনা বেচার সময় নয়ন 

নামের এক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক কেনা বেচার সময় নয়ন নামের এক ব্যবসায়িকে ১০৫ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় উপজেলার রাতইল ইউনিয়নের ইটের ভাটার কবর স্থ্ান থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত নয়ন হোসেন (২২) ফুকরা ইউনিয়নের শাফলীডাঙ্গা গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি এস আই গণেশ বিশ্বাসকে নির্দেশনা দিলে এস আই আলমগীর কবির, এ এস আই মিজানুর রহমান ও কনেষ্টবল বিশ্বজিৎ হালদারকে নিয়ে মাদক ব্যবসায়ী নয়ন হোসেন কে ১০৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। এ ব্যপারে মাদক আইনে মামলা করে আসামীকে কোর্টে প্রেরন করা হয়েছে ।

জাতীয় এর আরও খবর: