১৫ সদস্য নিয়ে তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাব নামে সাংবাদিকদের কমিটি গঠন।

 প্রকাশ: ১৭ জুন ২০২০, ০২:২১ অপরাহ্ন   |   জাতীয়


 জি,এম স্বপ্না, সিরাজগন্জ :

সিনিয়র সাংবাদিক,সাহিত্যিক ও সুধীজনদের উপদেষ্টা করে সিরাজগন্জের তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাব নামে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। ১৫ জুন বিকেলে সাংবাদিক রফিকুল ইসলামের আহবানে সাপ্তাহিক চলনবিল বার্তা কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কন্ঠ ভোটে গোলাম মোস্তফা ( দৈনিক ইত্তেফাক) কে সভাপতি, লুৎফর রহমান ( দৈনিক নয়া দিগন্ত) কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়াও কমিটিতে অন্যান্য পদে যারা আছেন যথাক্রমে,সহ সভাপতি এম,এ মাজিদ (দৈনিক মানব জমিন), সহ সাধারন সম্পাদক এম, শামীম পারভেজ ( দৈনিক খবরপত্র),সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয় (দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ রোখসানা খাতুন (ডেল্টা টাইমস্),  প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির মির্জা ( টাইগার টিভি),দপ্তর সম্পাদক রুমান হোসেন (গনকন্ঠ) , কার্যকরী সদস্য রফিকুল ইসলাম ( আজকের বিজনেস বাংলাদেশ), সুলতান মাহমুদ (সময়ের সংবাদ), সদস্য 

মনিরুল ইসলাম সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ২ বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: