বুড়িচংয়ে বাকশীমুল উঃ পাড়া প্রবাসী মানবতা কল্যাণ ঐক্য ফোরামের ব্যাতিক্রমী উদ্যোগ।
মারুফ হোসেন- বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামের ৩ নং ওয়ার্ডের প্রবাসীদের উদ্যোগে গত ১লা এপ্রিল ২০২০ তারিখে স্থাপিত হয় " বাকশীমুল উত্তর পাড়া প্রবাসী মানবতা কল্যাণ ঐক্য ফোরাম"।
প্রায় ৬০ জন প্রবাসী নিয়ে এ সংগঠনটির পদার্পণ শুরু করে। করোনার প্রাদুর্ভাবে খাদ্য সমস্যার সৃষ্টি হলে প্রথম ধাপেই প্রবাসীদের উদ্যোগে ২ নং বাকশীমুল ইউনিয়ন ৩নং ওয়ার্ডের প্রায় ১৩৫ অসহায় পরিবারকে ১০০০ হাজার টাকা করে ১ লক্ষ ৩৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়। এবং ৪ টি জামে মসজিদে ইমাম ও মোয়াজ্জেমকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়।
করোনার প্রাদুর্ভাব থেকে বিশ্বের সকল মানুষকে রক্ষার জন্য প্রবাসীদের উদ্যোগে এলাকার জামে মসজিদে কোরআন খতম সহ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সকল প্রবাসীরা তাদের পরিবার,দেশ, জাতি ও সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন। এ করোনার সময়ে অনেক প্রবাসীরা বিভিন্ন দেশে কষ্টে দিন কাটাচ্ছে। তারা সকলে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এলাকার সব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ অসহায় গরিবদুঃখী মানুষের সেবা করাই বাকশীমুল উত্তর পাড়া প্রবাসী মানবতা কল্যাণ ঐক্য ফোরামের মূল উদ্দেশ্য।
