লক্ষ্মীপুরের রায়পুরে অসাধু কয়েকজন চক্র সাহায্য চলছে জমজমাট জুয়ার আসর।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেন:
লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলায় ২নং উত্তর চরবংশি ইউনিয়নে চলছে কয়েকটি স্থানে অসাধু কিছু চক্রের সাহায্য জমজমাট জুয়ার আসর।২নং উত্তর চরবংশি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুড়ানবেড়ী এলাকায় কিছু অসাধু লোকের নেতৃত্বের চলছে জমজমাট জুয়ার আসর কখনো স্থান ত্যাগ করে অন্য জায়গায় রয়েছে লাইনম্যান।
এদিকে উত্তর চরবংশি ইউনিয়নের পুড়ানবেড়ী মাছঘাটে নদীর ধারে ও নদীর ওপার চলছে জুয়া খেলা। এখানে কিছু বোর্ড মাস্টার রয়েছে সে নিয়ন্ত্রণ করে লাইনম্যান থেকে শুরু করে কয়েকটি ধাপ এলাকাবাসী বিষয়টি জানলেও এতে বাধা দিলে তাদের সাথে খারাপ আচারন করে তারা,এমনি কি তাদের মারার জন্য হুমকি দামকী দেওয়া হয়। তাই এনিয়ে কেউ খেলোয়াড়দের ভয়ে কিছু বলতে পারেনা। অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন এই খেলায়,
সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয় বিভিন্নভাবে। উত্তর চরবংশি ইউনিয়নের চর ইন্দুরিয়া পুরান বেড়ির মাছ ঘাটে বসে দিনের বেলা,রাতে বসে পশ্চিম পাশে নদীর ওপারে জুয়ার আসর থেমে নেই সমাজের ভদ্র কিছু মানুষ নিয়ন্ত্রণ। চর ইন্দুরিয়া পুরান বেড়ির নদীর ওপার চরের মাঝে নদীর ধারে বিভিন্ন স্থানে চলছে জুয়া খেলা।
উত্তর চরবংশি ইউনিয়নের চরঘাসিয়া গ্রামে চরের কিছু বাড়িতে মোটা অংকের টাকা দিয়ে চলছে জুয়া খেলা স্থানীয় চেয়ারম্যান চৌকিদার দিয়ে অনেকবার বন্ধ করলো জুয়ারুরা অত্যন্ত কৌশলী হওয়ার স্থান পরিবর্তন করে। পুলিশ প্রশাসন জুয়ারুদের ধরতে গেলেই পালিয়ে যায় বিভিন্নভাবে। কারণ বিভিন্ন স্পটে তারা লাইনম্যান সেট করে রেখেছে।
স্থানীয় কিছু লোক জানায়, আইনি ব্যবস্থা কঠোর ভাবে করে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি। তাই প্রশাসনের কাছে তারা দাবি তাদের অতি দ্রুত ধরে আইনের আওতায় আনা। এলাকা থেকে এধরনের অনৈতিক কর্মকান্ডে দূর করা হোক,এলাকাবাসীর দাবি।
