ঝিনাইদহে নতুন করে আরও ১৫ জন করোনা আক্রান্ত।

 প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৯:৩৩ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার , ঝিনাইদহ জেলা প্রতিনিধি:


ঝিনাইদহে নতুন করে আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১৯ জন।


সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ও কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১১১ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৫ টি পজিটিভ।


আক্রান্তদের মধ্যে, সদর উপজেলায় ৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিনুকুন্ডুতে ২জন, কোটচাদপুর ২ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন রয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪৩ জন।

জাতীয় এর আরও খবর: