কোটচাঁদপুরে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত।

 প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৯:৩৮ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ


ঝিনাইদহের কোটচাঁদপুরে নতুন করে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।


তিনি জানান, উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের ১ জন মহিলা ও আর আলামপুর দুই এর ১ জন পুরুষসহ ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে তাদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পাঠানো হয়েছিল।

আজ বুধবার (১৭জুন) সকালে ওই ২ জনের শরীরে করোনা পজেটিভের রিপোর্ট পায়।


ডাঃ রশিদ জানান, বর্তমানে আক্রান্ত রোগীরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করোনা আক্রান্ত ওই বাড়ি লক-ডাউন করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: