কলারোয়া থানায় একটি প্রাইভেট কারসহ ২০০ বোতল ফেনসিডিল এবং একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মুনীর-উল-গীয়াস স্যারের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ বুরহান উদ্দীন স্যারসহ এসআই(নিঃ)সুবির কুমার,এসআই(নিঃ)কেএম রেজাউল করিম, এএসআই(নিঃ) কামাল হোসেন, এএসআই(নিঃ) মোঃ বাবর আলীসহ সংগীয় ফোর্সের সহায়তায় কলারোয়া থানাধীন পারিখুপি গ্রামস্থ জনৈক মোঃ হাবিবুর রহমান,পিতা-জাহান আলী এর বসত বাড়ীর প্রবেশের রাস্তার উপর থেকে আসামী মোঃ হাবিবুর রহমান (২২), পিতা- জাহান আলী গ্রাম- পারিখুপি, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ১৬/০৬/২০২০ তারিখ রাত ২৩.১০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
