করোনাক্রান্ত আব্দুস শহীদ এমপির সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া'র আযোজন করেন পৌর মেয়র জুয়েল আহমদ।

 প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৯:৫৬ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজারঃ

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ - শ্রীমঙ্গল) সংসদীয় আসনের ৬ বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি করোনা ভাইরাস থেকে রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। বুধবার (১৭ জুন) বাদ জোহর পৌর মেয়রের নিজ ব্যক্তিগত কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

২৫ জন হাফিজ ও মাওলানা খতমে কোরআনে অংশ নেন। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদের উপস্থিতিতে দোয়া অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত আব্দুস শহীদ এমপি এর রোগমুক্তির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক সালাহ উদ্দীন, হৃদয় ইসলাম, সাদিকুর রহমানসহযুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। । দোয়া ও মোনাজাত করেন মাওলানা শফিউল আলম।

জাতীয় এর আরও খবর: