রাজশাহীর বাঘায় জাল সনদ ব্যাবহারে দলিল লেখকের লাইসেন্স বাতিল।

 প্রকাশ: ১৭ জুন ২০২০, ১০:৩৮ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত হোসেন রাজশাহীঃ 

রাজশাহীর বাঘায় সাব-রেজিস্ট্রি অফিসে জাল সনদ ব্যবহার করে উপজেলা দলিল লেখক সমিতির সদস্য হওয়ার অভিযোগে ১ জন দলিল লেখকের লাইসেন্স বাতিল করেছেন নিবন্ধন অধিদপ্তর। 

জানা গেছে,এসএসসি পাস না করেও তিনি পরীক্ষার পাশের জাল সনদ দিয়ে লাইসেন্স করেছন শাহিনুর রহমান পিন্টু। বাঘা সাব-রেজিস্ট্রি অফিসের লাইসেন্স বাতিলকৃত দলিল লেখকের নাম শাহিনুর রহমান পিন্টু।বর্তমানে তিনি একই দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। বাঘা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এবং   গাঁওপাড়া গ্রামের মছলেম উদ্দিনের ছেলে। গত ১৬ জুন  রাজশাহী জেলা রেজিষ্টার বরাবর সহকারি মহা পরিদর্শক(ঢাকা) স্বাক্ষরিত এক নির্দেশনা পত্র প্রেরন করা হয়েছে। 

 সাব- রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানাগেছে, ২০০৩ সালের গেজেট অনুযায়ী - দলিল লেখকের সনদ (লাইসেন্স) প্রাপ্তির জন্য আবেদন করলে তার শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এসএসসি পাস হতে হবে। এ ক্ষেত্রে শাহিনুর রহমান পিন্টু এসএসসি পাশের ভুয়া সার্টিফিকেট দিয়ে আবেদন করে  আই জি আর অফিস থেকে লাইসেন্স নিয়েছেন।

 এসএসসি পাস না করে জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখকের লাইসেন্স নিয়েছেন। এমন অভিযোগের ভিত্বিতে তার এসএসসি পাশের সার্টিফিকেট  যাচাই-বাছাই করার পর তার সনদপত্র সঠিক না হওয়ায় দলিল লেখক সনদ নং-১৮৭ বাতিলের সিদ্ধান্ত নেয় যথাযত কর্তপক্ষ।

সহকারি মহাপরিদর্শক-ঢাকা (নিবন্ধন অধিদপ্তর) এর নির্দেশক্রমে এক পত্রে বলা হয়েছে, বাঘা সাব- রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক শাহিনুর রহমান (সনদ নং- ১৮৭) সনদধারী এসএসসি পাস না করে দলিল লেখকের সনদ প্রাপ্তির আইন উপেক্ষা করে সনদ গ্রহণ করায় তার নামীয় দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লাইন্সেস বাতিলকৃত দলিল লেখক শাহিনুর রহমান পিন্টু বলেন, আমার এসএসসি পাশের বৈধ সার্টিফিকেট আছে।  আমার বিরুদ্ধে চক্রান্ত করে কেউ এ কাজ করেছেন। আমি এ বিষয়ে  কোর্টে মামলা করব।

বাঘা সাব-রেজিস্টার সাকিব রায়হান বলেন,দলিল লেখক এর লাইসেন্স বাতিলের কপি আপনারা কোথায় পেলেন?অফিসের কোন কথা আপনাদের জানাতে পারছি না।তবে আমি লাইসেন্স বাতিলের পূর্ণাঙ্গ কাগজ হাতে পাইনি।দলিল লেখক সমিতির সভাপতি আঃলতিফ বলেন,আমার এ বিষয়ে কোন কিছু জানা নেই।

জাতীয় এর আরও খবর: