খানজাহান আলী থানায় এস আই করোনায় আক্রান্ত।

 প্রকাশ: ১৮ জুন ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ 


খানজাহান আলী থানার এস আই রোকনুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। পুলিশের এই সদস্যকে নিয়ে থানা এলাকায় মোট ৮ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়াগেছে। এস আই রোকনের করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের দশ দিন পর টেস্টের রির্পোটে জানতে পারে তিনি করোনা পজেটিভ। থানার পুলিশ সদসদ্য করোনা আক্রান্ত হওয়ায় থানা লকডাইন করা হয়েছে এবং থানার সকল সদস্যকে পার্শবর্তী খানজাহান আলী মহাবিদ্যালয়ে ১৪দিনে হোম করিয়েন্টেশনে রাখা হয়েছে। থানার কাজের জন্য পার্শবর্তী থানা থেকে পুলিশ সদস্য আনা হয়েছে। এদিকে পুলিশের ঐ সদস্যের করোনা টেস্টের রির্পোট পেতে দশ দিন লাগায় পুলিশের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


খানজাহান আলী থানা এলাকার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত সহ করোনা দেখভালের দায়িত্বপ্রাপ্ত অফিসার এস আই লুৎফুল হায়দার জানান, থানা এস আই রোকনুজ্জামান গত ২ তারিখ থেকে অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ৬ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরবর্তিতে দশ দিন পর গত ১৬ জুন মঙ্গলবার এস আই রোকনের টেস্টের রেজাল্ট করোনা পজেটিভ।


করোনা পজেটিভ হওয়ায় বুধবার থেকে থানা লকডাউন করা হয়েছে একই সাথে থানার সকল সদস্যকে পার্শবর্তী খানজাহান আলী মহাবিদ্যালয়ে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আড়ংঘাটা থানা থেকে ফোর্স এসে থানার কাজ করা হচ্ছে। তিনি ক্ষোভের সাথে বলেন এস আই রোকন অসুস্থ হয়ে পড়লে তিনি তার সাথে ছিলেন। সরকারি একজন দায়িত্বশীল ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে নমুনা দেওয়ার দশ দিন পর রেজান্ট পাওয়ায় সকলের মধ্যে ক্ষোভ সৃস্টি হয়েছে।


এদিকে সর্বশেষ খানজাহান আলী থানার এস আই রোকনুজ্জামানসহ ৮ জন করোনাভাইারাসে আক্রান্তের খবর পাওয়াগেছে। এর মধ্যে ইষ্টার্ণগেট ৪জন, শিরোমণি-১জন এবং ফুলবাড়ীগেট ২জন রয়েছে।

খানজাহান আলী থানার ওসি তদন্ত কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এস আই রোকনকে হাসপাতালে পাঠানো হয়েছে। থানার পুলিশ সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পার্শবর্তী আড়ংঘ্টাা থানা পুলিশ এনে কাজ করা হচ্ছে।

জাতীয় এর আরও খবর: