জনতার কামরানের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।
এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি মরহুম জনাব, বদরউদ্দিন আহমদ কামরান ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে আজ (১৭ জুন) বুধবার আছরের নামায এর পর সিলেট মহানগরীর হাউজিং এস্টেট জামে মসজিদে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরীর ছাত্র নেতা, জুনেল আহমদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করেন এবং বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
