নাটোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে গাঁজা সহ ১ জন আটক।

 প্রকাশ: ১৮ জুন ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন   |   জাতীয়


জাহিদ হাসানঃ


নাটোরে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ আমির হোসেন (৪৩) কে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ


বুধবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা মমিনপুর গ্রামের মমিনপুর মহাবিদ্যালয় এর পার্শ্ব থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলা দিন পুঠিয়া থানার বড় রাঙ্গামাটিয়া গ্রামের মফিজুল হকের ছেলে। এছাড়াও আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । এ ব্যাপারে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  মাদক আইনে  মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: