নাটোরের বড়াইগ্রামে হেরোইন সেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ এই আদেশ প্রদান করেন। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বনপাড়া বাজারের কালিকাপুর এলাকায় প্রকাশ্যে হেরোইন সেবন করছিল মোঃ হানিফ। সময় খবর পেয়ে তাকে ভ্রাম্যমান আদালতে হেরোইন সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। হানিফ বনপাড়া কালিকাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
