লক্ষীপুরে একদিনে নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৫৪৯।

 প্রকাশ: ১৯ জুন ২০২০, ০১:৫২ পূর্বাহ্ন   |   জাতীয়


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেন ঃ



সারাদেশের ন্যায় লক্ষীপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী’র সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে লক্ষীপুর জেলা রেড জোনের আওতায় পড়েছে।


জেলার তিনটি পৌরসভা এবং ১৩ টি ইউনিয়ন রেড জোনের আওতাধীন হওয়ায় এসব এলাকায় গত ১৬ ই জুন সকাল ৬ টা থেকে কঠোর লকডাউন পালিত হচ্ছে।


আজ ১৮ ই জুন রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গাফফার গণমাধ্যম কে জানান আজ জেলায় ১৭৯ টি নমুনার রেজাল্ট এসেছে এর মধ্যে ৪৬ জনের নমুনার রেজাল্ট পজিটিভ আসছে। পজিটিভ ৪৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩০ জন, রায়পুরে ০৬ জন, রামগঞ্জে ১০ জন। এই ৪৬ জন সহ জেলায় এখন করোনা রুগী’র সংখ্যা ৫৪৯ জন।


উক্ত সময় সিভিল সার্জন জেলার উপজেলা ভিত্তিক করোনা চিত্র তুলে ধরেন। সদর উপজেলায় মোট আক্রান্ত ২৭০ জন, মারা গেছে ০২ জন। রায়পুর উপজেলায় মোট আক্রান্ত ৬০ জন, মারা গেছে ০১ জন। রামগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ৯৯ জন, মারা গেছে ০৫ জন।


রামগতি উপজেলায় মোট আক্রান্ত ৪৩ জন, মারা গেছে ০১ জন। কমলনগর উপজেলায় মোট আক্রান্ত ৭৭ জন মারা গেছে ০১ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৪২ জন। চিকিৎসাধীন আছে ২৮৬ জন।

জাতীয় এর আরও খবর: