মোরেলগঞ্জে এক ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যজীবীদের ১৬ বস্তা চাল আটক ও মারপিটের ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন প্রবীন আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন করে ঘটনাটি সাজানো বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার (১০ জুন) মৎস্যজীবীদের চাল চাল বিতরণ শেষে ১নং ওয়ার্ডের ১৬ জন উপকার ভোগীর চাল বিতরণের উদ্দেশে মৎস্যজীবীদের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ একটি ট্রলারে নিয়ে রওয়ানা হন। পথিমধ্যে চেয়ারম্যানের শত্রুপক্ষের কতিপয় লোক ওই ট্রলারটিতে চোরাই চাল আছে এমন অভিযোগ তুলে এটি আটক করে এবং ফেজবুকে লাইভ দিয়ে জনসমক্ষে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। এ সময় তারা কয়েকজকে মারপিটও করে। বিষয়টি জানতে পেরে সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে দেখেন চাল চুরির কোন ঘটনা ঘটেনি।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য ওয়ালিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম খান, বদিউজ্জামান মজুমদার, শ্রমিক লীগ নেতা সুমন খান, ইমাম কামরুজ্জামান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা, ডা. সোবাহান মিয়া, মিল্টন হোসেন মিলু, কামরুল মুন্সী, তাওহিদ হাসান রাসেল, আব্দুল জলিল খান, পংকজ ঘরামি, রেশমা বেগমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ##
**ছবি সংযুক্ত আছে।
(মশিউর রহমান মাসুম)
মোরেলগঞ্জ।
০১৭৩০-১৬১৮০৯।
তারিখ: ১৮.৬.২০২০।
