পূর্ব শত্রুতার জেরধরে লাখোহাটি বাজারের নিকটে এক বয়স্ক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলা ।
খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ
আজ সকাল- ১১ টায় দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের লিয়াকত মল্লিক ( ৫৫ ) নামে জনৈক এক বয়স্ক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ।
সূত্রে জানাজায় পূর্বথেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা লাখোহাটি বাজারে যাওয়ার পথে লিয়াকত মল্লিক পিতা-মৃত সোহরাব মল্লিক এর উপর হামলা চালায়। সে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে এ সময় তার ছোট ভাই সওকত মল্লিক ঘটনাস্থলে উপস্থিত ছিল ঘটনা ঘটার সাথে সাথে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে । পরে তাকে ধরাধরি করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । ঘটনার পর সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগকরে।
