পূর্ব শত্রুতার জেরধরে লাখোহাটি বাজারের নিকটে এক বয়স্ক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলা ।

 প্রকাশ: ১৯ জুন ২০২০, ০২:১৯ পূর্বাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ


আজ সকাল- ১১ টায় দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের লিয়াকত মল্লিক ( ৫৫ ) নামে জনৈক এক বয়স্ক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ।     


সূত্রে জানাজায় পূর্বথেকে  উৎপেতে থাকা  সন্ত্রাসীরা লাখোহাটি  বাজারে যাওয়ার পথে লিয়াকত মল্লিক পিতা-মৃত সোহরাব মল্লিক এর উপর হামলা চালায়। সে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে এ সময় তার ছোট ভাই সওকত মল্লিক ঘটনাস্থলে উপস্থিত ছিল ঘটনা ঘটার সাথে সাথে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে । পরে তাকে ধরাধরি করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । ঘটনার পর সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগকরে।

জাতীয় এর আরও খবর: