গন্তব্যস্থান।

 প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ন   |   জাতীয়



সাজ্জাদ হোসেন সাখাওয়াতঃ

 কাল ভোরের সূর্য্য সাথে যদি দেখা না হয়

মনে কর আমি আমার গন্তব্যস্থানে পৌঁছালাম

কাল যদি কবিতার খাতার পাতায় কোন লেখা না থাকে

মনে কর আমি ছুটেছি আমার চিরচেনা ঠিকনায়।

-

তোমরা আজ চিৎকার করে অশ্রুজলে সাগরের ঢেউ তুললে তা হবে অমূল্য 

আমি আজ একাকী হেঁটে যাচ্ছি আমার ঠিকনায়।

যদি কাল  কাক ডাকা ভোরে আমার খোঁজ না পায় ধরণী

তোমরা মনে কর আমি আমার গন্তব্যপথে পৌঁছালাম।

-

জননী কাঁদছে কেন?আমি না হয় একটু আগে রয়না হলাম

তুমি কেঁদে বুকভরা দুঃখে অসুস্থ হবে, তবুও আমি ফিরবো না।

তুমি কেঁদো না, তোমরা অশ্রুঝরে সান্তনা পাবে

আমি আমার শেষ গন্তব্যস্থান পৌঁছালাম।

জাতীয় এর আরও খবর: