ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার ও পার্শ্ববর্তী এলাকা রেড জোন ঘোষণা।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার ও তার পার্শ্ববর্তী এলাকাকে, রেড জোন এলাকা হিসাবে ঘোষণা দিয়েছে, জেলা প্রশাসক ও সিভিল সার্জন। পৌরসভা ২ ও ৩ নং ওয়ার্ডের পর বাঁকড়াকে রেড জোনের আওতায় আনা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।
এ ব্যাপারে বুধবার বিকালে বাঁকড়া ইউনিয়ন পরিষদে, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে, এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুমি মজুমদার। এর আগে গত ১৫ জুন জেলা প্রশাসক ও সিভিল সার্জন ঝিকরগাছা, পৌরসদরের ২ ও ৩ নং ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করেন।
এর একদিন পর বুধবার বাঁকড়া বাজারকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা দেন। রেড জোন ঘোষনার পর পরই বিকালে, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার স্থানীয় ইউনিয়ন পরিষদে, রেড জোন এলাকার নিয়ম-কানুন শতভাগ বাস্তবায়নের জন্য, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিনি রেড জোন এলাকার নিয়ম-কানুন সম্পর্কে সবাইকে অবহতি করেন।
এসময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এম ছাঈদ, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী, ইউপি সদস্যবৃন্দ, ও বাজার কমিটির নেতৃবৃন্দ।
