রাজশাহী মহানগরীতে ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারঃ ৩।
লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে গতকাল দুপুরে ৩৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।বাকি ১লক্ষ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই টাকাগুলো উদ্ধার করে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
বোয়ালিয়া থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানান এই ঘটনায় ভিভো ব্রাণ্ডের মোবাইলের শোরুমের কর্মচারী ফয়সাল ও সোহেলকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনের নেতৃত্বে থানার অফিসার ইনর্চাজ নিবারণ চন্দ্র বর্মন, এসআই মতিন, এসআই মোস্তাফা,এএসআই রানা, এএসআই চঞ্চল,এএসআই নাজমুলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে।
এ সময় তাদেরকে কাশিয়াডাঙ্গা থানা এলাকার বালিয়া পশ্চিমপাড়া সেন পুকুর এলাকা থেকে ৩২ লক্ষ টাকাসহ জাফর ইকবাল মাসুম ও তাজুল ইসলাম ডলার নামে দুই জনকে গ্রেফতার করা হয়।
এ ছিনতাইয়ের সঙ্গে ভিভোর দুই কর্মচারি জড়িত বলে জানান তিনি।
প্রসঙ্গত,বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড়ে মোবাইল শো-রুম ভিভোর কর্মচারীর কাছ থেকে ৩৩ লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভিভোর শো-রুমের মালিক অঞ্জন কুমার রায় বলেন, তার দুই কর্মচারি ফায়সাল ও সোহেল দুইটি ব্যাগে ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছিল। ফায়সালের কাছে যে ব্যাগ ছিল তাতে ৩৩ লাখ ও সোহেলের কাছের ব্যাগে ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা ছিল। তারা দুইজনে রাস্তার পাশ দিয়ে শো রুম থেকে ১০০ গজ দুরে ব্যাংকে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, তারা শো-রুম থেকে বের হয়ে ২০ গজ দুরে রেমন্ড শো রুমের সামনে দুই মোটরসাইকেল আরোহী ফায়সালের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ৩৩ লাখ টাকা ছিল। আর সোহেলের ব্যাগে ছিল ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। সেই ব্যাগ আছে। ছিনতাইকারি দুইজনই হেলমেট পড়া ছিল।
