খাগড়াছড়ি মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন।

 প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আরিফুল ইসলাম

খাগড়াছড়ি,মাটিরাঙ্গা।


  মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি – আলকাছ আল মামুন ভূঁইয়া।

গতকাল ১৮-০৬-২০২০ইং দুপুর ২.০০ টায় মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যানে মহোদয়ের কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার এক মত বিনিময় সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আলকাছ আল মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ  আনিসুজ্জামান (ডালিম),দপ্তর সম্পাদক ইন্জি:মো লোকমান হোসেন, কেন্দ্রীয় নেতা এস এম হেলাল, মুক্তার, রবিউল হোসেন, জালাল, লিটন,রাসেল,ছাত্র নেতা আহাম্মেদ রেদোয়ান,মোঃ আরিফুলইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ের মানুষের আস্থার একটি সংগঠন, এই সংগঠনে সবাই সংগঠিত ভাবে সবাইকে কাজ করার আহব্বান করেন পাশাপাশি এই সংগঠন সকলের অধিকার আদায়ে জন্যে কাজ করবে, নির্যাতিত নিপীড়িত সকল জনগোষ্ঠীর শেষ অাশ্রয় স্থল।


পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আনিসুজ্জামান ডালিম (ভাইস চেয়ারম্যান মাটিরাঙ্গা উপজেলা পরিষদ) বলেন, পিছিয়ে পড়া বাঙ্গালী জনগোষ্ঠীকে এগিয়ে যেতে হলে সবাইে কাঁদে কাঁধ মিলিয়ে একমত পোষণ করে পার্বত্য অঞ্চলে অধিকার আদায়ের লক্ষে কাজ করে যেতে হবে। জয় হোক মানুষ মানবতার।

জাতীয় এর আরও খবর: