মোরেলগঞ্জে ৩৬০ পরিবারে ১১ লাখ টাকা দিল ওয়ার্ল্ড ভিশন।

 প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৬:১৮ অপরাহ্ন   |   জাতীয়


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৬০টি অসচ্ছল পরিবারের অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন। সংস্থাটি বৃহস্পতি ও শুক্রবার তাদের কর্ম এলাকার রেজিষ্টার্ড পরিবারগুলোর একটি অংশের ৩৬০টি পরিবারে ৩ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮০ হাজার টাকা মোবাইল বিকাশের মাধ্যমে দেয়। 


ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস জানান, মহামারি করোনা রেসপঞ্জ কর্মসূচীর আওতায় কর্মহীন মানুষের খাদ্য সংকট কাটাতে ওয়ার্ল্ডভিশন ৩৬০টি পরিবারে এ সহযোগীতা দিয়েছে।

জাতীয় এর আরও খবর: