মাদারীপুর স্বাস্থ্য বিভাগ, মাদারীপুর জেলার ৪টি পৌরসভার ২২টি ওয়ার্ড এবং ২১টি ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে।
স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
সদর উপজেলায় রেডজোনভুক্ত এলাকাগুলো হচ্ছে মাদারীপুর পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর ইউনিয়ন।
শিবচর উপজেলার রেডজোনভুক্ত এলাকাগুলো হচ্ছে শিবচর পৌরসভার ১, ৪ ও ৫নং ওয়ার্ড এবং ইউনিয়নগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাঁচ্চর।
কালকিনি উপজেলার রেডজোনভুক্ত এলাকাগুলো হচ্ছে- কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন।
রাজৈর উপজেলার রেডজোনভুক্ত এলাকাগুলো হচ্ছে- রাজৈর পৌরসভার ১, ২, ৩, ৫, ৬ ও ৮নং ওয়ার্ড এবং বদরপাশা, আমগ্রাম,কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়ন।
