কাশিয়ানীতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা।
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার বিকালে কাশিয়ানী সদর ও বেলতলা বাজারে অভিযান চালিয়ে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মোট ৩টি মামলায় ২৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জরিমানা করেন এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী থানা পুলিশ। স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ব্যবহার না করায় ৩জনকে ৩টি মামলায় ২৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম বলেন, করোনা কালে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহারসহ এ জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে এ অভিযান অব্যহত থাকবে।
